উত্তরদিনাজপুর

দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পথ অবরোধে খুদে ছাত্র-ছাত্রীদের

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পথ অবরোধে খুদে ছাত্র-ছাত্রীরা। খুদে শিশুদের স্কুলের সামনের রাস্তায় যথেচ্ছভাবে ফেলে রাখা হয়েছে ফ্ল্যাটবাড়ি বানানোর বালি পাথর। স্কুলে আসার পথে দুর্ঘটনার কবলে পরছে ছাত্র-ছাত্রীরা। স্কুলের সামনে থেকে বালি পাথর সুড়কি সরানোর দাবিতে আজ রায়গঞ্জ শহরের রমেন্দ্রপল্লীতে পথ অবরোধ করল "দোলনা"। কেজি স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা।
             বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রাবনী দে অভিযোগ করে বলেন, এলাকার সমস্ত বাড়িঘর তৈরির উপকরন বিদ্যালয়ের সামনে জমা করে রাখেন বাসিন্দারা। বিদ্যালয়ে আসা যাওয়া করতে চরম নাজেহাল হতে হয় শিশুদের। পরে থাকা বালি পাথরে হোচট খেয়ে রক্তাক্তও হয়েছে বহু শিশু। এলাকার কাউন্সিলর থেকে পুরকর্তৃপক্ষ সকলকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই আজ বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে বিদ্যালয়ের শিশুদের নিয়ে পথেই আন্দোলনে নেমেছি। 
             এই বিষয়ে এলাকার কাউন্সিলর বরুন ব্যানার্জী জানিয়েছেন, আমরা এলাকার বাসিন্দাদের রাস্তায় ও স্কুলের সামনে নির্মান সামগ্রী ফেলতে বহুবার নিষেধ করেছি। কিন্তু ভোরবেলাতেই নির্মান সামগ্রী ফেলে দেওয়া হচ্ছে। এই বিষয়ে এলাকার মানুষদের সচেতন করাও হয়েছে। এবার রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধান করার উদ্যোগ নেওয়া হবে।
            খুদে শিশু রসসি সরকার বলে, আমাদের স্কুলের সামনে বালি পাথর সুড়কি পরে থাকে, যার ফলে স্কুলে যাতায়াতের সময় হাত-পা কেটে যায়। এই কারণে আমরা স্কুলের সামনে পথ অবরোধ করছি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/N240RAhShQc